ঢাকায় এফএও আঞ্চলিক সম্মেলন শুরু মঙ্গলবার



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে এফএওএর ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। যা আগামী ০৮ মার্চ থেকে ১১ মার্চ ২০২২ পর্যন্ত (সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত)চলবে।

সোমবার (৭ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

তিনি বলেন, সম্মেলনে ৪৩টি দেশ, প্রধানমন্ত্রী/মন্ত্রী/প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন প্রতিনিধি। এছাড়া, সদস্য রাষ্ট্র, এফএও’র মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন নিবন্ধন করেছেন, যা এপিআরসি সম্মেলনে রেকর্ড।

কর্মসূচি প্রসঙ্গে বলেন, সম্মেলনের প্রথম দুই দিন (৮-৯ মার্চ) সিনিয়র অফিসিয়াল/কৃষি সচিব ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মিটিং, শেষ দুই দিন (১০-১১ মার্চ) মন্ত্রিপর্যায়ের/কৃষিমন্ত্রীদের মিটিং।

>মন্ত্রিপর্যায়ের মিটিং বা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ১০ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। ০৯ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান

>কান্ট্রি শোকেসিং ০৮-১১ মার্চ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ১৭টি স্টল থাকবে, অংশগ্রহণে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; FAO’র মহাপরিচালক ০৯ মার্চ মহামান্য রাষ্ট্রপতির সাথে এবং ১৩ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সংবাদ সম্মলনে আরো জানানো হয়েছে, সম্মেলনের মূল অধিবেশনের (Plenary Session) জন্য ভেন্যু হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কান্ট্রি শোকেসিং এর ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে (বিআইসিসি) নির্ধারণ করা হয়েছে। সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার প্রতিনিধিগণের সমন্বয়ে ১ টি স্টিয়ারিং কমিটি এবং ১৪ টি উপকমিটি গঠন করা হয়েছে।

বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির কারণে সম্মেলনটি হাইব্রিড (সরাসরি ও ভার্চুয়াল) ফর্ম্যাটে আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ৪৩টি সদস্য রাষ্ট্র, এফএও’র মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রায় ৯০০ জন প্রতিনিধি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সম্মেলনে সদস্য দেশের প্রধানমন্ত্রী/মন্ত্রী/প্রতিমন্ত্রী পর্যায়ের ৪২ জন সম্মানিত সদস্য অংশগ্রহণ করবেন।

আলোচনার বিষয় প্রসঙ্গে বলা হয়েছে, কোভিড পরিস্থিতির মধ্যে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে খাদ্য ও কৃষির বর্তমান অবস্থা, এ অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য ব্যবস্থার উন্নয়নে করণীয়, এগ্রিকালচার ভ্যালু চেইন ডিজিটালাইজেশন ত্বরান্বিতকরণ, ওয়ান হেলথ অ্যাপ্রোচে গড়ে তুলতে অগ্রাধিকার চিহ্নিতকরণ।

জুনোটিক বা প্রাণিবাহিত রোগের প্রকোপ দিনদিন বেড়ে চলেছে। চলমান কোভিড এর অন্যতম উদাহরণ। এ অবস্থায় ওয়ান হেলথ অ্যাপ্রোচ গড়ে তুলতে করণীয়,খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে জীববৈচিত্র্য রক্ষা, অর্থনৈতিক সহযোগিতা ও সম্মিলিত বিনিয়োগ।

অর্থ আত্মসাৎ: সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ারের বিরুদ্ধে দুদকের মামলা



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

  • Font increase
  • Font Decrease

রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায়কৃত সরকারী রাজস্ব (ইউজার ফি) বাবদ ২,৫৪,৪৩,৪৪১/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ তেতাল্লিশ হাজার চারশত একচল্লিশ) টাকা অবৈধভাবে আত্মসাৎ করায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলাটি করেছেন। ইতোমধ্যে আসামি মোঃ আব্দুছ ছাত্তার মিয়াকে আটক করেছে দুদক। তৎপ্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, আসামি মোঃ আব্দুছ ছাত্তার মিয়ার বিরুদ্ধে ২,৫৪,৪৩,৪৪১/- টাকা আত্মসাতের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে মামলা রুজু ও মামলা তদন্তের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।

আসামি মোঃ আব্দুছ ছাত্তার মিয়া ক্যাশিয়ার পদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকায় কর্মরত আছেন। তিনি হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার সরকারী রাজস্ব (ইউজার ফি) বাবদ আদায়কৃত অর্থ অগ্রণী ব্যাংক লিঃ, মিটফোর্ড হাসপাতাল শাখা, ঢাকায় উক্ত অর্থ জমা প্রদান করতেন। পরবর্তীতে তিনি ট্রেজারী চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিঃ, মিটফোর্ড শাখা, ঢাকায় সমুদয় অর্থ জমা দিতেন। তিনি দৈনিক আদায়কৃত ইউজার ফি'র নগদ অর্থ হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ আলী ইমামের নিকট হতে গ্রহণ করতেন। উক্ত হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ জাহেদুর রহিমের হিসাব অনুযায়ী গত ০১/৭/২০২২ হতে ২৮/১১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত আদায়কৃত ইউজার ফি'র পরিমান ৫,১৩,৮৮,৬৮৮/- টাকা। উহার মধ্যে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমাকৃত অর্থের পরিমান ২,৩৪,০২,৮৯৮/- টাকা। রোগীদের বিভিন্ন পরীক্ষা না হওয়ায় ফেরত দেয়া হয়েছে ৩,৮৪,৬৯০/- টাকা। গত ২৮/১১/২০২২ খ্রি. তারিখে ব্যাংকের বর্ণিত হিসাবে স্থিতি ছিল ২১,৫৭,৬৫৯/- টাকা । এভাবে মোট (২,৩৪,০২,৮৯৮ + ৩,৮৪,৬৯০ + ২১,৫৭, ৬৫৯) = ২,৫৯, ৪৫,২৪৭/- টাকা জমার হিসাব পাওয়া যায়। আসামী মোঃ আব্দুছ ছাত্তার মিয়া অবশিষ্ট (৫,১৩,৮৮,৬৮৮-২,৫৯,৪৫, ২৪৭) = ২,৫৪,৪৩,৪৪১/- টাকা হাসপাতালের ব্যাংক হিসাব কিংবা সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন। গত ৩০/১১/২০২২ খ্রি. তারিখে তিনি হাসপাতালের নিকট কৃত অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন।

এমতাবস্থায়, উপর্যুক্ত ঘটনায় আসামী মোঃ আব্দুছ ছাত্তার মিয়া, ক্যাশিয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকার বিরুদ্ধে ০১/৭/২০২২ হতে ২৮/১১/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অবৈধভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অসদাচরণের মাধ্যমে সরকারী ২,৫৪,৪৩,৪৪১/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ তেতাল্লিশ হাজার চারশত একচল্লিশ) টাকা আত্মসাতের দায়ে দন্ডবিধির ৪০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

;

তিলোত্তমা নগরী গড়তে নৌকা মার্কায় ভোট চাই: মেয়র প্রার্থী ডালিয়া



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
মেয়র প্রার্থী ডালিয়া

মেয়র প্রার্থী ডালিয়া

  • Font increase
  • Font Decrease

রংপুর সিটি করপোরেশনকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নগর বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডালিয়া বলেন, উন্নয়ন সম্ভাবনাময় রংপুরে দীর্ঘদিন ধরে সরকার দলীয় কোনো প্রার্থী না থাকায় পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুর বাসী উন্নয়নের স্বার্থে এবার নৌকা মার্কায় ভোট দিবেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত, পরাভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছি। আমি তাই চাইবো সিটি নির্বাচনে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু ও সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।

;

পার্বত্য অঞ্চলে সবুজ বিপ্লব গড়ে তুলছে কৃষকরা: বীর বাহাদুর উশৈসিং



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পার্বত্য অঞ্চলের কৃষকরা ড্রাগন চাষ করে দেশ-বিদেশে বিভিন্ন পদক অর্জন করছে। পার্বত্য জেলার চাষিরা দেশে প্রচুর আনারস, কলা, কাঠাল উৎপাদন করছে। এখানকার কৃষকরা এখন স্বর্ণপদক পাচ্ছে। পার্বত্য অঞ্চলের কৃষকরা দেশে সবুজ বিপ্লব গড়ে তুলছে।

মঙ্গলবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ, অর্থবিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুজুর আলী।

সভায় তিন পার্বত্য জেলায় মাঝারি মানের ৩টি কোল্ড স্টোরেজ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মিশ্র ফল চাষ এবং মসলা চাষ প্রকল্পের আওতায় যেসকল গাছ রোপণ করা হয়েছে তার বর্তমান অবস্থা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ৪৮০০ পাড়াকেন্দ্রের মধ্যে কতগুলো পাড়াকেন্দ্র রাখা প্রয়োজন রয়েছে তার একটি কমিটি গঠন করা, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাগুলোর নিকটবর্তী এলাকায় পানি সরবরাহ ও সেনিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, কৃষকদের দারিদ্র্যবিমোচনে তুলা চাষ বৃদ্ধি, কফি ও কাজু বাদাম চাষ, সুগারক্রপ চাষাবাদ জোরদারকরণ, প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের বাস্তবায়নে বিশেষ করে গৃহহীনদের মাঝে গৃহ প্রদান ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

;

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই।

তিনি মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধাণীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত রিসার্চ কলোকিয়ামে প্রধান অতিথির বক্তব্য শেষে এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদীকেও তারা নিষেধাজ্ঞা দিয়েছিল পরে আবার তুলেও নিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অনেক বিষয়ে দুদেশের এনগেজমেন্ট আছে।

বিএনপি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অমানবিক কার্যক্রম চালিয়েছে, তারা এখন মানবিকতার কথা বলে। তাদেরকে আগে সামাল দেওয়া দরকার।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ২৭ দফা রূপরেখাকে হাস্যকর বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

বলেন, সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারীরা কীভাবে মানবাধিকারের কথা বলে? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এমনকি আদালতের বিচারকও শান্তিতে থাকতে পারেননি।

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যারা যুক্ত ছিল, তারা নাকি এখন সব ঠিক করে দেবেন। এটি হাস্যকর।

ড. মোমেন বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা নিজের অফিসের সমানে একটি র‍্যালি করেন। এতে গ্রেনেড হামলা করলে ২৪ জন মারা যায় এবং অনেকে পঙ্গু হন।

এ ছাড়া বিদেশি রাষ্ট্রদূতের ওপর হামলা এবং ৬৩ জেলায় বোমাবাজি হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সোমবার এক সংবাদ সম্মেলনে ২৭ দফা রূপরেখা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ রূপরেখায় স্থান পেয়েছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদে কেউ দুই মেয়াদের বেশি না থাকা, সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ বেশকিছু বিষয়। যা ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বলে উল্লেখ করেছে দলটি।

;